স্বাগতম
 সবাইকে আন্তরিক প্রীতি ও অনিঃশেষ ভালোবাসা।  সবার অংশগ্রহণে একটি সফল, সৃজনশীল, সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।  মিলেনিয়াম ব্যাচ, কলাপাড়ায় সবাইকে স্বাগতম।
প্রিয় বন্ধুজন,
সবাইকে আন্তরিক প্রীতি ও অনিঃশেষ ভালোবাসা।
কলাপাড়ার ২০০০ সালের এসএসসি বা দাখিল ব্যাচের প্রাণ প্রিয় সহপাঠীবৃন্দদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নাম “মিলেনিয়াম ব্যাচ-কলাপাড়া”। ২০১৪ সালের ১৮ অক্টোবর এই সংগঠনটি যাত্রা শুরু করে এবং হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছে অনন্তের পথে। এই পথে আমরা সবাই সব রকমের দ্বিধা-দন্দ্ব ভুলে ক্রমাগত এগিয়ে যাবো। নতুন নতুন পরিকল্পনা আর সবার অংশগ্রহণে সকল পরিকল্পনা বাস্তবায়ণ করে আমরা আমাদের নিজেদের উন্নয়নের সাথে সাথে সমাজ পরিবর্তনে দ্বায়িত্বশীল ভূমিকা রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি।

এই সংগঠন প্রতিষ্ঠায় আমাদের স্থায়ী সদস্যদের দুর্বার আগ্রহ, আন্তরিকতা আর ঐকান্তিক প্রচেষ্টা, চীর স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে প্রতিষ্ঠাকালীন সকল সদস্যকে অশেষ কৃতজ্ঞতা।

কলাপাড়ার ২০০০ সালের এসএসসি বা দাখিল ব্যাচের যে কেউ এই সংগঠনের সদস্য হতে পারবেন এবং সকল কর্মকান্ডে ভূমিকা রাখতে পারবেন। নিবন্ধিত সদস্যগণ নির্ধারিত শর্ত পূরণ করে স্থায়ী সদস্যও হতে পারবেন।

সবার অংশগ্রহণে একটি সফল, সৃজনশীল, সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সবার কাছে দোয়া কামনা করছি আর বন্ধুরা তোমরা যারা এখনও সদস্য হওনি, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি সদস্য হওয়ার জন্য। সংগঠনের বর্তমান সকল সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।

মেহেদী হাসান
সভাপতি
মিলেনিয়াম ব্যাচ-কলাপাড়া
মোবাঃ ০১৭৫৫০২৪১৬৬

সম্মানিত স্থায়ী সদস্যবৃন্দ

মোঃ ফজলুল করিম পাবেল
মোঃ ফজলুল করিম পাবেল
ID: MBK-2001
মোবা: 01712483872
মেহেদী হাসান
মেহেদী হাসান
ID: MBK-2002
মোবা: 01608551855
মিঠুন কুমার দত্ত
মিঠুন কুমার দত্ত
ID: MBK-2003
মোবা: 01748936632
মামুন আল মাহিম
মামুন আল মাহিম
ID: MBK-2005
মোবা: 01712315656
মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)
মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ)
ID: MBK-2006
মোবা: 01511511155
সঞ্জীব মিত্র (সাগর)
সঞ্জীব মিত্র (সাগর)
ID: MBK-2037
মোবা: 01711193922